মালয়েশিয়ায় গেলেন আরও ৭০ কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি ব্যবস্থাপনায় আরও ৭০ জন কর্মী আজ শনিবার দুপুরে মালয়েশিয়ায় গেছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, বেলা পৌনে একটায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে তাঁরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। বিকেলেই তাঁরা কুয়ালালামপুর গিয়ে পৌঁছান। এর আগে ২৫ এপ্রিল প্রথম ৭০ জন কর্মী মালয়েশিয়ায় যান। এ নিয়ে দুই দফায় ১৪০ জন কর্মী মালয়েশিয়া গেলেন।বিএমইটি সূত্রে জানা গেছে, আগামী সোমবার আরও ৫৮ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। ২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।