মালয়েশিয়ায় তারার মেলা বসছে ২৯ এপ্রিল
১৫ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১’। প্রথমদিকে এমন কথা থাকলেও শেষ পর্যন্ত ভেন্যু-সমস্যার কারণে অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুরস্কার প্রদান অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন। এরপর অনুষ্ঠানের দিন ঠিক হয়েছিল ১১ মার্চ, কিন্তু সে তারিখেও অনুষ্ঠানটির আয়োজন করা সম্ভব হয়নি। এরপর ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১’ এর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল। ওই দিন মালয়েশিয়ার কুয়ালালামপুরের মারদেকা স্টেডিয়ামে বসবে তারার মেলা।চ্যানেল আইয়ের আয়োজনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাচ্ছেন বাংলাদেশের একদল তারকাশিল্পী। তাঁরা হলেন রাজ্জাক, ফারুক, রোজিনা, ফেরদৌস, আফজাল হোসেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মমতাজ, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, সাবিনা ইয়াসমীন, আইয়ুব বাচ্চু, জেমস, মনির খান, জয়া আহসান, কুসুম শিকদার, তিশা, সৈয়দ আবদুল হাদী, নকুল কুমার বিশ্বাস, নোবেল, রিজিয়া পারভীন, বারী সিদ্দিকী, মাহফুজ আহমেদ, এস আই টুটুল, মীম ও আরেফিন শুভ।মোট ১৬টি ক্যাটাগরিতে দেওয়া হবে এ পুরস্কার। পাশাপাশি অনুষ্ঠানে থাকবে দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর পরিবেশনা।