মালয়েশিয়ায় পাচার হওয়া ৮ বাংলাদেশি দেশে ফিরলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় পাচার হওয়া আট বাংলাদেশি আজ শনিবার দেশে ফিরেছেন। নিউজিল্যান্ডে কৃষিকাজের কথা বলে তাঁদের মালয়েশিয়া পাঠানো হয়েছিল। তাঁদের কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল।পাচার হওয়া ব্যক্তিরা হলেন আবু আল রাজিন, রুহুল আমিন, শান্ত ঘোষ, নেসার উদ্দিন, আবুল কাশেম, রাশেদ হোসাইন, মোহাম্মদ কামরুল ইসলাম ও আবদুর রহিম।বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং অভিবাসন নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান আইএমএ গবেষণা ফাউন্ডেশনের সহায়তায় তাঁরা দেশে ফিরেছেন।আইএমএ ফাউন্ডেশনের জাতীয় সমন্বয়ক আনিসুর রহমান খান প্রথম আলোকে বলেন, নিউজিল্যান্ডে ভালো বেতনে চাকরির কথা বলে তাঁদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। কথা ছিল মালয়েশিয়া থেকে ভিসা করে তাঁদের নিউজিল্যান্ডে পাঠানো হবে। সংঘবদ্ধ প্রতারক চক্র এর সঙ্গে জড়িত।