মালয়েশিয়ায় ৫ মে নির্বাচন হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় আগামী ৫ মে নির্বাচন হতে পারে। নাম প্রকাশ না করা রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে আজ বুধবার দেশটির সরকারপন্থী পত্রিকা ‘নিউ স্ট্রেইটস টাইমস’-এর খবরে এ কথা জানানো হয়। খবর রয়টার্সের।খবরে বলা হয়, ২০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। নির্বাচনী প্রচার চালানোর জন্য রাজনৈতিক দলগুলো দুই সপ্তাহ সময় পাবে।দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ন্যাশনাল ফ্রন্ট কম ব্যবধানে জয়ী হতে পারে বলে জনমত জরিপের ফলে আভাস পাওয়া গেছে। ২০০৮ সালে তাঁর দল প্রথমবারের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারায়। এ ছাড়া বিরোধী নেতা সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের তরফ থেকে রাজনৈতিকভাবে চাপে রয়েছে তাঁর দল।তবে আজ বুধবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচন ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা করতে পারে। এ ব্যাপারে অবশ্য নির্বাচন কমিশনের কেউ মন্তব্য করেনি।