মাশরাফি-কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ সামনে রেখে দ্রুত ফিট হওয়ার চেষ্টা নয়, মাশরাফি বিন মুর্তজাকে দূর ভবিষ্যতের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন সানাউল হক খানঅস্থি-মজ্জা-হাড়-মগজের মানুষের অধিকাংশই জানেন না—‘শরীর’ নামের মহাশয়ের কখন কী চাহিদা! রক্তের সঙ্গে মাতৃগর্ভজাত সহোদরের রক্তের এমন অমিল কেন, কেন এক সন্তানের সঙ্গে আরেক সন্তানের দৃষ্টিনিবন্ধতার এমন ফারাক: একজন প্লাস-২, তো অন্যজন মাইনাস-৩! এক ভাই দৌড়-পটু তো অন্য ভাই নুলো। কথাগুলো প্রাসঙ্গিক না হলেও অবজ্ঞার মতো নয়।আমি দৌড়াতে গিয়ে আহত হলাম। পেশিতে টান খাওয়া প্রচণ্ড ব্যথা বদ্যি-চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের মাধ্যমে উপশম হলো হপ্তাখানেকের মধ্যে, প্রয়োজনীয় সেবা-শুশ্রূষায় আমি নিজেকে সুস্থ অনুভব করলাম। আমার মনে হলো, আমি ভালো হয়ে গেছি।এ সুস্থতার বারতা পেয়েই পরের দিন আবার দৌড়াতে গেলাম। কিন্তু একি! কারও সঙ্গে ধাক্কা নয়, খামোকাই পেশিতে আবার টান—ব্যথায় মাটি টেনে বসে পড়লাম। এবারে চিকিৎসা লাগল এক মাসের। কিসের এই ভোগান্তি? কেনই বা এমন ভোগান্তি?কারণটা জানা দরকার। শরীরের স্বার্থে। মনের স্বার্থে।ক্রিকেটের দরপতন শেয়ারের দরপতনের কাছে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু শরীরের দরপতন কার কাছে নিয়ে যাব? আর শরীরের এই দরপতনকে জোরে-বলে কতটাই বা চাঙা করা যায়? ‘ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ’ কথাটা কে কীভাবে বোঝেন বা কীভাবে নেবেন, জানা নেই। শুধু বুঝি, ভালো হওয়া মানেই পরিপূর্ণভাবে নিজেকে ফিরে পাওয়া নয়। স্তরভেদে তার যাচাই হওয়া দরকার। ‘ভালো হওয়া’ কখন কার কাছে কতটুকু যুক্তিগ্রাহ্য, সুস্থতার পরিপূর্ণ সংজ্ঞাটিই বা কী—এসব তুলোধুনো বিচার-বিশ্লেষণ মগজে রাখা প্রয়োজন।ভেতরের জখমকে বাইরের চাঙাভাব দিয়ে প্রলেপ মারলে যে গোঁজামিল সৃষ্টি হয়, তা অপরিণামদর্শিতারই শামিল। শরীর হচ্ছে এমনই এক ফ্যাকাল্টি, যেখানে থুতু দিয়ে ছাতু গোলানো দস্তুর মতো পাপ। নিরাময়ের রহস্যজনক আচরণ একেকজনের শরীরে একেক রকম খেলা করে। আহত শরীরের তন্ত্রীতে তন্ত্রীতে নিরাময়-চাহিদা প্রকারভেদে প্রচ্ছন্ন থাকে, আচ্ছন্ন থাকে। এই মোহ-আবরণ খুলে উপশম আবিষ্কার করা চাট্টিখানি কথা নয়। তারে যে জানে, সেই জানে।মারাত্মক কোনো জখম থেকে পরিপূর্ণভাবে ফিরে আসার বিষয়টি কঠিন পর্যবেক্ষণের দাবি রাখে। এখানেই একজন মেধাবী ফিজিওথেরাপিস্টের প্রয়োজন, যিনি হবেন সৎ এবং সম্পূর্ণ চাপমুক্ত। তাঁর সনদের মধ্যে থাকবে না কোনো সন্দেহ। স্পোর্টস ফিজিওলজিটা যিনি ভালো বোঝেন এবং থিওরি অনুযায়ী কাজে যিনি দক্ষ হিসেবে প্রমাণিত।আসন্ন আইসিসি বিশ্বকাপে মাশরাফির বাদ পড়াটা দুঃখজনক। দেশের মাটিতে, নিজ দেশের পক্ষে খেলাটা হাতছাড়া হলে কার না কষ্ট হয়? কিন্তু ক্যারিয়ারের ব্যাপারটা মাথায় রাখলে ওর বাদ পড়াটা কেন জানি যথাযথ বলে মনে হচ্ছে। নড়াইলবাসীসহ গোটা যশোরের ক্রীড়ামোদী মহল মাশরাফির বাদ পড়া নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাল। মিডিয়া মহলেরও বেশির ভাগ মাশরাফির পক্ষে ওকালতি করে যাচ্ছে সূক্ষ্মভাবে। আহত মাশরাফির জন্য ‘আহত’ হওয়াটা মোটেও নতুন কিছু নয়। আর, বারবারই সে কাম-ব্যাক (?) করেছে চিকিৎসকদের এবং কর্মকর্তাদের অদূরদর্শী সনদ পেয়ে। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। আহত হয়েছে। ভালো হয়েছে। আবার আহত হয়েছে। ওর ‘ভালো হওয়াটা’ বারবারই অকাল গর্ভপাতের কারণ হয়েছে। সম্প্রতি চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করা মাশরাফিভক্তরা যতই ‘হায় মাশরাফি, হায় মাশরাফি’ বলে বুক চাপড়াক, বিষাদ সিন্ধুর মাতম ছড়াক, সত্য বড়ই কঠিন, বড্ড নির্মম। মাশরাফির পক্ষে এই সত্য মেনে নেওয়া কষ্টকরই। কারণ, ঘরের মাঠে সে ‘খেলোয়াড়’ না হয়ে হবে ‘দর্শক’, এও কি হয়! আজ নিজের প্রতি নিজের এই যত্ন-আত্তি, হূদয়-খোঁড়া বেদনা অনুভব জাগায়, যেন:‘অন্তহীন আলো-আঁধারের রহস্য ভেদ করেআমার এই পথচলা’মাশরাফি-ক্রেজ বুঝেও বোঝে না—এই ফিজিওথেরাপি, অতি উৎসাহের আনন্দ-ব্যঞ্জন কোনো পরিত্রাণ দেয় না, দেয় শুধু বিপ্লবী চেতনার গর্ভপাত। ইনজুরির সঙ্গে বসবাস মাশরাফির বহু দিনের অভ্যাস। পরিপূর্ণ পরিত্রাণ বলতে যা বোঝায়, মাশরাফি সেটা অনুধাবন করেনি (নাকি করানো হয়নি?)।আমার জ্বর সারছে না সাধারণ ট্যাবলেটে। চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিলেন, ১৫টা ক্যাপসুল। দু-চারটা খেতে না খেতেই শরীর ঠান্ডা। ৯৮ ডিগ্রিরও নিচে। ভাবলাম, ভালো হয়ে গেছি। কী দরকার ওই পাওয়ারফুল ওষুধ সেবনে? রক্তে-মজ্জায়-ধমনিতে জীবাণু রয়েই গেল, জ্বরেরও পুনরাবৃত্তি ঘটল। এবার, স্বভাবতই সেই ক্যাপসুলের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করলেন চিকিৎসক। কারণ, রোগজীবাণুর প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে ততক্ষণে। আমার ব্যক্তিগত ধারণা, মাশরাফির ইনজুরির ক্ষেত্রেও সে রকমই ভয়ংকর কিছু ঘটে গেছে, অথবা ঘটানো হয়েছে। পুরোপুরি ফিট হওয়ার স্বাস্থ্যগত ব্যাকরণ না মানার বহু ইতিহাস রয়েছে।মি. পন্ট যতই ভরসা দিক, আমি প্রায় নিশ্চিতই বলতে পারি, মাশরাফির তড়িঘড়ি ভালো হয়ে যাওয়ার আদাজল প্রচেষ্টা তেমন সুফল বয়ে আনবে না।আশা করা ভালো, ‘লেটস হোপ ফর দ্য বেস্ট, বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট!’ কেননা,‘ইতিহাসে তবুও তাদেরকেবলি বাঁচার প্রয়োজন বলেতাদের উত্তর-অধিকারকোনো কোনো মানবের হাতে আসে।তারা মরে গেছে।সবারি জীবনে আলো প্রয়োজন জেনেসকলের জন্যে স্পষ্ট পরিমিত সূর্য পেতে গিয়েতবুও বিলোল অন্ধকারে—তারা আজ পৃথিবীর নিয়মে নীরব।’অস্থির হয়ো না যুবক।জোর করে সুস্থ হতে যেয়ো না। তোমার ভালোর জন্যই বলছি।