প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহানেসবার্গে কলকাতার হয়ে ডেকানের বিপক্ষে ছয় নম্বরে নেমে ২ বলে ২ রান। এরপর দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম দুই বলে কোনো রান দিলেন না। সুখস্মৃতি ওই পর্যন্তই। সে ওভারেই তাঁর পর পর দুই বলে মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন অ্যাডাম গিলক্রিস্ট। প্রথম ওভারে মাশরাফি দিলেন ১৫ রান। দুই ওভারের প্রথম স্পেলে ২৬। ১৮তম ওভারে আবার ফিরলেন মাশরাফি। নিজের তৃতীয় ওভারে ৭ রান দিলেও দলকে হারালেন ম্যাচের শেষ ওভারে ২৫ রান দিয়ে। শেষ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ছিল ডেকানের। ফিল্ডিং সাজাতে ভজকটের কারণে নো হওয়া প্রথম বলে চার মারলেন রোহিত শর্মা। তৃতীয় বলে আবারও ছক্কা। পঞ্চম বলে চার, স্কোর সমান। শেষ বলটিতেও ছক্কা মেরে মাশরাফির কলকাতাকে হারিয়ে দিলেন রোহিত।