মাশরাফি যেন কষ্ট না পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুবই স্পর্শকাতর একটা প্রসঙ্গ—মাশরাফি না সাকিব। দুজনই দেশের ক্রিকেটের জন্য মহা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মাশরাফি খুবই ভালো অধিনায়ক হতে পারত। আমার অভিজ্ঞতা বলে, ও অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের দারুণ অনুপ্রাণিত করতে পারে। সুস্থ হয়ে উঠলে তার অধিনায়কত্ব করায় কোনো সমস্যাও ছিল না। কিন্তু সমস্যা হলো, যদি বিশ্বকাপের আগে আবার একই পরিস্থিতি তৈরি হয়? আমরা কেউ সেটা চাই না, কিন্তু তেমন হলে বাংলাদেশের জন্য ঘোরতর বিপদ। এটা মাথায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে সাকিবকেই অধিনায়ক করে দেওয়া উচিত বলে মনে হয়। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, দুজনকে নিয়ে বসে আলোচনা করা দরকার। কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যেন কোনো অসুস্থ পরিবেশ তৈরি না হয়। মনে রাখতে হবে, সুস্থ থাকলে মাশরাফির কোনো বিকল্প কিন্তু নেই।