মাশরাফিকে বাদ দেওয়ার প্রতিবাদে নড়াইলে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফিকে দলে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে নড়াইলে আজ বৃহস্পতিবার সকাল-দুপুর অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।সকাল থেকে নড়াইলের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিক্ষোভকারীরা দুটি ট্রাক ভাঙচুর করে। হরতালের সমর্থনে শহরের চৌরাস্তায় সকল দোকান-পাট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ভ্যান-রিকশা, অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।হরতালের সময় জেলার আদালতে আইনজীবীরা যোগ না দেওয়ায় মামলা মোকদ্দমা চলেনি।বিকেলে সুলতান মেলার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে সকাল-সন্ধ্যার পরিবর্তে অর্ধদিবস হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাসস।