মাশরাফিকে বাদ দেওয়ায় কাল নড়াইলে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট দল থেকে ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মুর্তজাকে বাদ দেওয়ায় কাল বৃহস্পতিবার নড়াইলে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মাশরাফি-ভক্তরা।আজ বুধবার সন্ধ্যায় শহরে নড়াইলবাসীর ব্যানারে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।এর আগে আজ দুপুরে ঢাকায় জাতীয় দলের নাম ঘোষণার পর শহরে বিক্ষোভ মিছিল ও জাতীয় দলের নির্বাচকদের কুশপুত্তলিকা দাহ করে মাশরাফি-ভক্ত নড়াইলবাসীরা। এ সময় তারা অবিলম্বে মাশরাফিকে জাতীয় দলের ফিরিয়ে আনার দাবি জানান। অন্যথায়, বিশ্বকাপ বর্জন, হরতালসহ নানা কর্মসূচির ঘোষণার কথাও বলেছে তারা।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনন্দমোহন দাস বলেন, মাশরাফি দলে না থাকলে দলের ক্ষতি হবে। এ ছাড়া মাশরাফিকে দলে অন্তর্ভুক্তির জন্য নির্বাচক মণ্ডলীর প্রতি অনুরোধও জানিয়েছেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর।এদিকে, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ও মা হামিদা মুর্তজা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁর আত্মীয়স্বজন ঘটনাটিকে ইনজুরির চেয়েও স্পোর্টস পলিটিকসকেই দায়ী করেছেন বলে জানা গেছে।