মাসকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের সেন্ট্রাল স্রপশায়ারের ছোট্ট শহর ওয়েনলক। ১৮৫০ সালে এই শহরেই হয় অলিম্পিকের ক্ষুদ্র এক মহড়া। অনেকে মনে করেন, ব্যারন পিয়েরে দ্য কুবার্তিন যে আধুনিক অলিম্পিকের স্বপ্ন দেখেছিলেন, সেটিরই আঁতুড়ঘর ওয়েনলক শহর। প্রায় ১৬২ বছর পরে লন্ডন ২০১২ অলিম্পিকে আবারও পাদপ্রদীপের আলোয় শহরটি। না, অলিম্পিকের কোনো খেলা হচ্ছে না এখানে, তবে লন্ডন অলিম্পিকের মাসকটের নাম ওয়েনলকের নামে। গতানুগতিক মাসকট থেকে এবারেরটি খানিকটা ভিন্ন। কোনো পরিচিত প্রাণীর সঙ্গে অদ্ভুতুড়ে এই মাসকটের সাদৃশ্য খুঁজতে গেলে হতাশ হবেন। এর সঙ্গে বরং ভিনগ্রহের আগন্তুক, ‘এলিয়েন’-এর মিলই বেশি! এলিয়েন নিয়ে শিশু-কিশোরদের মাতামাতির শেষ নেই, সেটা ভেবেই লন্ডন অলিম্পিকে এমন মাসকট। ধাতব একটা আবরণ আছে মাসকটের ওপরে, দুহাতের রিংগুলো অলিম্পিক বলয়ের আদলে গাইছে বন্ধুতার জয়গান। ওয়েনলকের মাথাটা অলিম্পিকের তিনটি পদকের আদলে করা, আর হেডলাইটের মতো চোখা অংশটা লন্ডনের বিখ্যাত কালো ট্যাক্সির কথা মাথায় রেখেই। সামনের ক্যামেরা দিয়ে যেন তারা দেখছে পুরো বিশ্বকে। যাদের জন্য করা, সেই শিশু-কিশোরেরা কিম্ভুত মাসকট দেখে বেজায় খুশি।  মোসতাকিম হোসেন