মাসুদ হত্যা, পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের গুলিতে মো. মাসুদ নামের এক যুবকের নিহত হওয়ার ঘটনায় শাহ আলী থানার ওসি, তিন পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। নিহত মাসুদের বাবা দাদন মিয়া আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মহানগর হাকিম মনিরুজ্জামান বাদীর জবাবনবন্দি গ্রহণ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।গত রোববার রাতে শাহ আলী থানা পুলিশের গুলিতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের রাইনখোলা এলাকায় মাসুদের মৃত্যু হয়। পুলিশ দাবি করেছে, পুলিশের সঙ্গে দুই সন্ত্রাসীর গোলাগুলির পর একজন গুলিবিদ্ধ হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পুলিশের বক্তব্য পুরোটাই মিথ্যা। মাসুদ ইটিসি পরিবহনের বাসের কর্মী ছিলেন।