মাহফুজ-সারিকা-অপূর্বর ‘জার্নি বাই কার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের নাম জার্নি বাই কার। এতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, অপূর্ব ও সারিকা। আরও আছেন সৈয়দ হাসান ইমাম ও শর্মিলী আহমেদ। নাটকটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। ৯ অক্টোবর থেকে শুটিং শুরু হচ্ছে। জার্নি বাই কার নাটকের গল্পে দেখা যাবে, মায়ের অসুস্থতার খবর শুনে নিজের গাড়ি চালিয়ে গ্রামের বাড়িতে ছুটে যাচ্ছে আরফান (মাহফুজ)। রাস্তায় গাড়ি থামিয়ে লিফট নেয় তুহিন (অপূর্ব) ও শৈলী (সারিকা)। বোরকা পরা শৈলী ও তুহিনের আচার-আচরণ রহস্যজনক মনে হয় আরফানের কাছে। একপর্যায়ে গাড়ি থেকে নেমে যায় তুহিন ও শৈলী। আরফান একাই চলে যায়। কিছুদিন পর আবার শৈলীর সঙ্গে দেখা হয় আরফানের। একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দুজন।