মাহফুজুরকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। আজ মঙ্গলবার তাঁকে র্যাবের সদর দপ্তরে ডেকে নেওয়া হয়।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, ‘আইনি প্রক্রিয়া অনুযায়ী মাহফুজুর রহমানকে মামলার তদন্ত কর্মকর্তা ডেকে আনেন। এরপর বেলা সাড়ে ১১টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।’গত ৩০ জুন লন্ডনে এক সংবাদ সম্মেলনে সাগর-রুনি ‘পরকীয়ার বলি’ বলে মন্তব্য করেন মাহফুজুর রহমান। এরপর সাংবাদিক সংগঠনগুলো তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানায়। ওই সময় এটিএন বাংলার কার্যালয়ে এসে মাহফুজুর রহমানের ‘বক্তব্য’ নিয়েছিল র্যাব। এরপর সাংবাদিক সংগঠনগুলো ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলার সামনে কর্মসূচি পালন করে। এদিকে সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য আগামী ১০ অক্টোবরের মধ্যে উদঘাটন করা সম্ভব হবে বলে আজ আশা প্রকাশ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।