মাহবুবুল করিমকে চাবি বুঝিয়ে দেওয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ রোববার প্রশিকার বর্তমান নির্বাহী প্রধান মাহবুবুল করিমকে প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ের চাবি বুঝিয়ে দেওয়ার আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে কাজী ফারুকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ আদেশ দেন।একই সঙ্গে এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে মাহবুবুল করিমকে প্রশিকার কেন্দ্রীয় কার্যালয়ের চাবি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।