মাহমুদ আলী ও মোস্তফা ফারুককে আমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রী হিসেবে শপথ নেবেন না বলে জানানোর পর নতুন দুজনকে মন্ত্রী হওয়ার আমন্ত্রণ জানিয়েছে সরকার।তাঁরা হলেন দিনাজপুর-৪ আসনের সাংসদ এ এইচ মাহমুদ আলী ও যশোর-২ আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ। মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলো ডটকমকে বলেন, ‘তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন শপথ নেবেন না বলে জানিয়েছেন। নতুন দুজনকে শপথ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।’