মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদে হাইকোর্টের আদেশ বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন মামলায় আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা আপিল বিভাগ বহাল রেখেছেন। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এস কে সিনহা কোনো আদেশ দেননি। ফলে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্টের আদেশই বহাল থাকল।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করেননি।গত ১০ জুন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকাররে সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করতে নির্দেশ দিয়েছিলেন।