মাহমুদুর রহমানের জামিন আদেশ বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক দুটি মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রয়েছে। আজ সোমবার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা কোনো আদেশ দেননি। এর ফলে জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশই বহাল থাকল বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৯ এপ্রিল উত্তরা মডেল থানায় এবং ৭ জুন বিমানবন্দর থানায় উত্তরায় গোপন বৈঠক করার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা হয়। মাহমুদুর রহমানের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত হাইকোর্ট জামিন বহাল রেখেছিলেন। সরকার হাইকোর্টের এই আদেশ স্থগিত করার জন্য আবেদন করেছিল।