মাহমুদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও থানায় দায়ের করা মামলায় সম্প্রতি প্রকাশনা বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত।আজ রোববার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ রায় দেন।এর আগে মাহমুদুর রহমান একই মামলায় নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত সেই সময়ও তাঁর জামিনের আবেদনটি নাকচ করে দেন।পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে ২ জুন তেজগাঁও থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।