মাহমুদুরের গ্রেপ্তারে সাংবাদিকদের একাংশের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ডিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।সমাবেশে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ‘এই সরকারের অধীনে আমরা কেউ নিরাপদ থাকব না। আমরা যেকোনো মুহূর্তে গুম হয়ে যাব।’৬ এপ্রিলের হেফাজতে ইসলামের মহাসমাবেশের কথা উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘দেশে গরিব মানুষের সঙ্গে জালিমের লড়াই শুরু হয়েছে। সেদিনের সমাবেশ প্রমাণ করেছে, যাদের সরকার তরুণ প্রজন্ম বলে মনে করে, এরা ছাড়া আরও অনেক তরুণ আছে।’ফরহাদ মজহার বলেন, এই সরকারের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তাকেই মুসলমানের সঙ্গে অমুসলমানের লড়াইয়ে পরিণত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমরা লড়াই শুরু করেছি শান্তিপূর্ণভাবে, শেষও করতে চাই শান্তিপূর্ণভাবে। কিন্তু সরকারের আচরণে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ প্রমুখ।