সম্পদের হিসাব বিবরণী না দেওয়ায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানি ৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এই আদেশ দেন।গত ১৫ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আজ আদালত অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। গত ১৩ জুলাই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মাহমুদুর রহমান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।সম্পদের হিসাব দাখিল না করায় গত ১৩ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর মোহাম্মদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৯ এপ্রিল দুদক মাহমুদুর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। কিন্তু মাহমুদুর রহমান দুদকের নোটিশ পাওয়ার পরও তাঁর সম্পদের হিসাব বিবরণী জমা দেননি। এ ছাড়া সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য সময় বাড়ানোর কোনো আবেদনও করেননি তিনি। এ কারণে দুদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ মামলা করে।