মাহমুদুলকে শপথ পড়াতে আরও কয়েক দিন লাগবে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৫ আসনে বিজয়ী বিএনপির মাহমুদুল হাসানকে শপথ পড়াতে আরও কয়েক দিন লাগবে বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। সদস্যপদ হারানো জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেম উচ্চ আদালতে রিভিউ পিটিশন জমা দেওয়ায় এ সময় লাগবে বলে স্পিকার জানিয়েছেন। তবে খুব বেশি সময় লাগবে না বলেও তিনি আশা প্রকাশ করেছেন। আজ বুধবার সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পর নির্বাচন কমিশন গত সোমবার ওই আসনে জাতীয় পার্টির আবুল কাশেমের সংসদ সদস্যপদ বাতিল করে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গতকাল মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করা-সংক্রান্ত গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হয়।এদিকে সদস্যপদ হারানো জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেম উচ্চ আদালতে রিভিউ পিটিশন জমা দিয়েছেন। সে জন্য মাহমুদুল হাসানকে শপথ পড়াতে আরও কয়েক দিন লাগতে পারে।