মাহাবুব আলম তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার আপত্তিকর ছবি ও ব্যঙ্গাত্মক মন্তব্য প্রকাশ করার অভিযোগে গ্রেপ্তার হওয়া মাহাবুব আলম ওরফে রডিনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।আজ রোববার সূত্রাপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি আইন ও পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. নজরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল শনিবার ভোরে পুরান ঢাকার ওয়ারীর র্যাংকিন স্ট্রিট এলাকা থেকে র‌্যাব-১০ ও গোয়েন্দা শাখার একটি যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মাহাবুব এসব অপপ্রচার চালাচ্ছিলেন কি না, তা তদন্ত করা হচ্ছে। চার দিন চেষ্টার পর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।তবে মাহাবুব র‌্যাবকে জানান, মজা করার জন্য তিনি এমনটা করেছেন। তিনি এর আগে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে ব্যঙ্গাত্মক ছবি ও মন্তব্য প্রকাশ করেছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেন।তাঁর কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি পাসপোর্ট, পর্নো সিডি ও ইমাম মেহেদির সিডি জব্দ করেছে র‌্যাব।র‌্যাব জানায়, মাহাবুব এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেন। র‌্যাব জানতে পারে, ফেসবুকে তাঁর একাধিক অ্যাকাউন্ট আছে। এগুলো ভুয়া ঠিকানায় করা। তিনি কম্পিউটারে ওয়েবসাইট হ্যাকিং করার প্রযুক্তি জানেন বলে র‌্যাব কর্মকর্তা জানান।