মাড়ির বরাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখমণ্ডল লক্ষ্য করে গুলি ছুড়েছিল এক দুর্বৃত্ত। বুলেটটি মগজ ভেদ করে বেরিয়ে যাওয়ার কথা। শক্ত দাঁতের মাড়ির কারণে তা হয়নি। গুলিটি মাড়ি ভেদ করলেও গতি হারিয়ে ফেলে সেটি মুখবিবরের কাছে আটকে যায়। ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান লোকটি। ব্রাজিলের আলতা ফ্লোরেস্তা শহরে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই ব্যক্তির নাম জাকারিয়াস পাসেকো ডি মোরায়েস (৮১)। তিনি একটি পানশালার মালিক। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। তবে এখনই অস্ত্রোপচার করে গুলিটি বের করা যাচ্ছে না।  বিবিসি অনলাইন