মায়াবতীকে এক হাত নিলেন প্রিয়াংকা (ভিডিও )
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর ওপর ক্ষোভ ছাড়লেন সোনিয়া তনয়া প্রিয়াংকা গান্ধী। উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রিয়াংকা বলেন, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা জনগণের জন্য কাজ করবে এমন সরকারকে চায় নাকি নিজের সম্পদের পাহাড় গড়বে এমন সরকার চায়।আজ রোববার উত্তর প্রদেশের সফরের সময় প্রিয়াংকা সেখানকার মুখ্যমন্ত্রী মায়াবতীর উদ্দেশ্যে প্রিয়াংকা এসব কথা বলেন। দ্য হিন্দুর খবরে বলা হয়, আগামী ১৯ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই নির্বাচনের প্রচারণার সময় প্রিয়াংকা বলেন, এমন সরকার নির্বাচিত করতে হবে যারা জনগণের জন্য কাজ করে। জনগণের জন্য যাদের সহানুভূতি রয়েছে। এমন কাউকে নির্বাচিত করা যাবে না যারা রাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করেন। যারা এমনটা করে, চাইলেই জনগণ তাদেরকে শিক্ষা দিতে পারে বলে জানান প্রিয়াংকা।
প্রিয়াংকা আরও বলেন, তিনি নির্বাচন নিয়ে আগ্রহী। কারণ উত্তর প্রদেশের উন্নয়নে সরকার তেমন কোন কাজ করেনি। তাই এবার জনগণকে সরকার বদলাতে হবে।