মায়ার কাঁধে ঢাকা মহানগর আওয়ামী লীগের দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পুরো দায়িত্ব পেয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এর ফলে ভারমুক্ত হলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে এত দিন দায়িত্ব পালন করা আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ফিরে গেছেন।আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে এক সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান। সভায় জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।