মায়ের দুধের সমতুল্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার একটি গবেষণাগার মানুষের জিন ব্যবহার করে এমন এক ক্লোন গাভি-শিশুর জন্ম দিয়েছে, যার দুধ হবে মায়ের দুধের সমতুল্য। বিশ্বে এটি এ ধরনের প্রথম ক্লোন। গবেষণাগারটি গত বৃহস্পতিবার বলেছে, গত ৬ এপ্রিল অস্ত্রোপচারের মাধ্যমে রোসিতা নামের ওই গাভিটির জন্ম। ক্লোনটির গবেষক আদরিন মুতো বলেন, মানব-জিনের দুটি উপাদান যোগ করে গরুর দুধের পুষ্টিমূল্য বাড়াতেই তাঁদের এই উদ্যোগ। উপাদান দুটি হচ্ছে প্রোটিন ল্যাকটোফেরিন ও লাইসোজাইম। দুটি উপাদানই ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণরোধক। আর্জেন্টাইন ইনস্টিটিউট ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সান মার্টিন যৌথভাবে ক্লোনের কাজটি সম্পন্ন করে। এএফপি