মায়ের বানানো পিঠার স্বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে পিঠা উৎসবে ‘তলবড়া, ছাঁচের পিঠা, ভাপা পিঠাসহ রকমারি পিঠার সম্ভারে মায়ের হাতে তৈরি পিঠার স্বাদ আস্বাদন করেছেন মেলায় আসা লোকজন। গতকাল বিকেলে শহরের প্যারারা রোডের প্রথম আলো বরিশাল আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত পিঠা উৎসবের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন।বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা ছিল, দোকান থেকে কিনে এনে পিঠা উৎসব করা হচ্ছে। যখন শুনলাম বন্ধুসভার বন্ধুরা তাদের বাসা থেকে পিঠা তৈরি করে উৎসব সাজিয়েছে, তখন অভিভূত হয়েছি।’ উৎসবে ছিল বন্ধুদের পরিবেশনায় গান ও আবৃত্তি।