মায়ের মতো বেবি বি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন মা হওয়ার পর থেকে কড়া নিরাপত্তার আড়ালে রয়েছেন। খুব ঘনিষ্ঠজন ছাড়া কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না মা ও শিশুর কাছে।মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতাল কর্তৃপক্ষ তো বটেই, পুলিশও এ ব্যাপারে তৎপর। হাসপাতাল প্রাঙ্গণে হরদম রয়েছে পুলিশের গাড়ি। এদিকে ঐশ্বরিয়ার তত্ত্বাবধানকারী চিকিৎসক বিনীতা সালভির কাছ থেকেও মা ও শিশুর কোনো তথ্য উদ্ধার করতে পারেনি সংবাদমাধ্যম।এর পরও খবর কিন্তু চাপা থাকেনি। শোনা যাচ্ছে, সেভেন হিলস হাসপাতালের এক ওয়ার্ডবয় নাকি একটি দৈনিক পত্রিকাকে বলেছেন, ঐশ্বরিয়ার মেয়ে ঠিক যেন তাঁরই প্রতিচ্ছবি। চোখ দুটি একদম মায়ের মতো হয়েছে। মা ও মেয়ে সুস্থ আছে। শিশুটির ওজন ছয় থেকে সাত পাউন্ড হবে। ওয়েবসাইট।