মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত সাঈদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আজ শুক্রবার বিকেল চারটায় প্যারোলে মুক্তি (স্বল্পকালীন সময়ের জন্য জামিনে মুক্তি) দেওয়া হয়েছে। মায়ের দাফন ও জানাজায় অংশ নিতে তাঁকে মুক্তি দেওয়া হয়। আজ শুক্রবার ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার প্রথম আলো অনলাইনকে এ তথ্য জানান।সাইদীর আইনজীবী তাজুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তবে কত ঘণ্টার জন্য এ মুক্তি দেওয়া হয়েছে সে বিষয়টি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ স্পষ্ট করেনি।’আজ বিকেল সাড়ে চারটায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে সাঈদীর মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ওই জানাজায় অংশগ্রহণ করবেন।গোলাম হায়দার বলেন, ‘সাঈদীর প্যারোলে মুক্তির আদেশ এসেছে। তাঁর মা মারা গেছেন। মায়ের দাফন ও জানাজা শেষে তিনি আবার কারাগারে ফিরে আসবেন।’