মি. প্রেসিডেন্ট জঙ্গিদের দাবি মেনে নিন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন আল-কায়েদার হাতে গত বছর বন্দী হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মী ওয়ারেন উইনস্টেন। এক বছর ধরে সেখানে তিনি ভোগ করছেন নিদারুণ যন্ত্রণা। সম্প্রতি এই যন্ত্রণার হাত থেকে বাঁচতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ চেয়েছেন তিনি।গত রোববার প্রকাশিত এক ভিডিওতে আল-কায়েদার সঙ্গে আলোচনায় বসার জন্য বারাক ওবামার কাছে আকুতি জানান মার্কিন ওই বন্দী। উইনস্টেন ওই ভিডিওতে বলেন, গত বছরের আগস্ট মাসে তাকে অপহরণ করা হয়। তিনি ওবামার উদ্দেশে বলেন, ‘আমার জীবন আপনার হাতে। মি. প্রেসিডেন্ট আপনি জঙ্গিদের দাবি মেনে নিন। যদি আপনি জঙ্গিদের দাবি মেনে না নেন, তাহলে আমি মারা যাব।’ গত রোববার ইসলামিক ওয়েবসাইটে উইনস্টেইনের ওই ভিডিওটি প্রচারিত হয়।গত ডিসেম্বরে প্রচারিত এক ভিডিও টেপে আল-কায়েদার নেতা আইমান আল জাওয়াহিরি দাবি করেন, তাঁরাই উইস্টেইনকে অপহরণ করেছেন। মার্কিন বন্দিশিবিরে আটক সব মুসলিম জঙ্গি ও তালেবানদের মুক্তি দাবি করেন তিনি। তিনি পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন ও গাজায় মার্কিন বিমান হামলা বন্ধেরও দাবি জানান। রয়টার্স।