মিউজিক ফর দ্য উইমেন
বিশ্ব নারী দিবস সামনে রেখে আগামী ১ মার্চ ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল আয়োজন করেছে নারীদের স্বাস্থ্যবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (মিউজিক ফর দ্য উইমেন)। পুরো অনুষ্ঠানটি শুধু নারীদের জন্য। আয়োজক ছাড়া কোনো পুরুষ দর্শক থাকবে না। এই আয়োজনের সহযোগী সংগঠন হিসেবে রয়েছে, ‘বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ’। এখানে এলআরবি, দলছুট, লালন, মিলা, হূদয় খান এবং ক্লোজআপ শিল্পী বন্দনা সংগীত পরিবেশন করবে। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের প্রবেশ ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। আয়েশ মেমোরিয়ালের পক্ষে ডা. আশীষ কুমার চক্রবর্তী এই তথ্য জানান। টিকিট পাওয়া যাবে—পারসোনা (ঢাকার সব শাখা), আড়ং (গুলশান ও আসাদগেট), ক্যালিফোর্নিয়া পেস্ট্রি অ্যান্ড ফ্রায়েড চিকেন (ধানমন্ডি ও শাহবাগ), ফাহিম মিউজিক (গুলশান-১ ও বনানী), ক্যাপ্টেনস ওয়ার্ল্ড (জাহাঙ্গীর গেইট, মহাখালী), আনন্দ কনফেকশনারী (শাহীন কমপ্লেক্স, মহাখালী), হ্যালো চিকেন (লেভেল-৮, বসুন্ধরা সিটি), ওয়াইডাব্লিউসিএ (গ্রিন রোড) এবং অনুষ্ঠানের দিন ভেন্যূতে। অনুষ্ঠানের খরচ বাদে উদ্বৃত্ত অর্থ ‘অশ্রুকণা ক্যান্সার সাপোর্ট ইউনিট’কে দান করা হবে।