মিউজিক ভিডিওর অ্যালবাম করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক নতুন কবিতা। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন এ ডি দুলাল। নাটকে অভিনয় করেছেন দিতি। কথা হলো তাঁর সঙ্গে।কী নিয়ে ব্যস্ত?তেমন কিছুই না। খবরের কাগজে চোখ বোলাচ্ছি। গত চার মাস তেমন কোনো কাজ করছি না। মা অসুস্থ। তাঁকে নিয়ে চিকিৎসকের কাছে যেতে হয়, তাঁর দেখাশোনা আছে। মনের অবস্থা ভালো নেই। এ সময় অন্য কোনো কাজে ঠিকমতো মন বসাতে পারছি না।‘নতুন কবিতা’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটি আমিই প্রযোজনা করেছি। আজ নাটকটি প্রচার হচ্ছে, কিন্তু এই খবরটুকু আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি কেউ! নাটকটির প্রযোজক কে—আমি, নাকি অন্য কেউ? যাঁরা এমন কাজ করছেন, তাঁরা নিশ্চয়ই নিজেদের ভূমিকাটা বুঝতে পারছেন। নাটক সম্পর্কে বেশি কিছু বলার নেই। নাটকে আমার সঙ্গে অভিনয় করেছেন মীর সাব্বির। শুরুতে মনে হবে, সাব্বিরের সঙ্গে আমার সম্পর্ক আছে। তবে শেষ দিকে এই সম্পর্কটা সবাইকে চমকে দেবে।কিছুদিন আগে ‘ফিরে যেন আসি’ নামে আপনার গানের অ্যালবাম বেরিয়েছে।এটি আমার গানের মিউজিক ভিডিওর ডিভিডি অ্যালবাম। তিনটি গান আগেই গেয়েছিলাম। বাকিগুলো মিউজিক ভিডিওর জন্য নতুন করে গেয়েছি। সম্প্রতি কানাডায় গিয়েছিলাম। তখন একজন ভারতীয় চিত্রগ্রাহকের সহায়তা নিয়ে সেখানে তিনটি গানের মিউজিক ভিডিও তৈরি করেছি। অন্যগুলোর কাজ এ দেশেই করেছি।দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেলেন?খুবই ভালো। অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের কাছ থেকে জানতে পেরেছি, ফিরে যেন আসির ব্যাপারে সবার যথেষ্ট আগ্রহ রয়েছে। অ্যালবামে আমার মেয়ে লামিয়া সহযোগিতা করেছে।চলচ্চিত্রে তো আবার কাজ শুরু করেছেন।হ্যাঁ। কয়েকটি ছবি হাতে নিয়েছি। এফ আই মানিকের দুই পৃথিবী ছবিতে কাজ করেছি। এ ছবির কিছু কাজের জন্য সামনে দেশের বাইরে যেতে হবে। এরপর আরও তিনটি ছবির কাজ শুরু করব।