মিজানুর রহমান সেরা আইন শিক্ষক হিসেবে ভূষিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মিজানুর রহমান এ বছর প্রফেসর মাধব মেনান সেরা আইন শিক্ষক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাঁকে সার্ক (SAARC) অঞ্চলের মধ্যে সেরা শিক্ষক হিসেবে ভূষিত করা হয়েছে। সোসাইটি অব ইন্ডিয়ান ল ফার্ম এবং মেনান ইনস্টিটিউট অব লিগ্যাল ট্রেনিং যৌথভাবে তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। বাংলাদেশে ১০ বছর ধরে মানবাধিকার সামার স্কুল আয়োজন এবং আইন শিক্ষা সংস্কারে বিশেষ অবদানের জন্য তাঁকে মনোনীত করা হয়। বিচারক প্যানেলের প্রধান ছিলেন ভারতের সাবেক প্রধান বিচারপতি জে এস ভার্মা। পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং এক লাখ ভারতীয় রুপি তাঁর হাতে তুলে দেওয়া হবে। এ ছাড়া এ বছর সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সেমিনারে ‘আইন পেশার নীতি এবং আইন অঙ্গনের ভূমিকা’ বিষয়ে মূল বক্তা হিসেবে তিনি অংশ নেবেন।