মিজানুরের পরিবারকে ডাচ্-বাংলা ব্যাংক ১০ লাখ টাকা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক মিজানুর রহমানের পরিবারকে ডাচ্-বাংলা ব্যাংক ১০ লাখ টাকা দিয়েছে। আজ মঙ্গলবার ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক এ বি এম মামুনুল কবীর মিজানুর রহমানের স্ত্রী রাজিয়া সুলতানার হাতে চেক হস্তান্তর করেন। এ সময় নিহত হওয়া শিক্ষক মিজানুর রহমানের পরিবারের সদস্য, কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, স্থানীয় ডাকরা কলেজের অধ্যক্ষ তজিমউদ্দিনসহ তাঁর সহকর্মীরা উপস্থিত ছিলেন।