মিঠাপুকুরে শিক্ষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিমল চন্দ্র মোহন্ত (৬০) নামের এক শিক্ষককে খুন করা হয়েছে। আজ বুধবার তাঁর লাশ উদ্ধার হয়।বিমল মোহন্ত কোমরগঞ্জ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে মিঠাপুকুর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে তাঁর পরিচয় নিশ্চিত করে। তাঁর গলায় ছুরির আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম পাওয়া গেছে।বিমলের পরিবার জানায়, গত সোমবার প্রতিদিনের মতো শিক্ষার্থী পড়াতে যান বিমল চন্দ্র। রাতে তিনি বাড়ি না ফেরায় মিঠাপুকুর থানাকে বিষয়টি জানানো হয়।এদিকে শিক্ষককে খুন করার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে উপজেলা শিক্ষক সমিতি এক প্রতিবাদ সভা করে।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।