রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মিডিয়া ক্যুর অভিযোগ এনেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। বেসরকারিভাবে ফলাফল ঘোষণার একপর্যায়ে তিনি এ অভিযোগ তোলেন।আজ শনিবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এ এইচ এম খায়রুজ্জামান।আওয়ামী-ছাত্রলীগ কর্মীদের পেটাল র্যাব-পুলিশএদিকে রাজশাহীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে ভোটের ফল ঘোষণা করা হচ্ছে। এর পাশেই লক্ষ্মীপুর এলাকায় রাতে হঠাত্ করে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। এর কিছুক্ষণ পরই সেখানেই উপস্থিত হন বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে র্যাব-পুলিশ সেখানে উপস্থিত হলে বিএনপির কর্মীরা সেখান থেকে সরে যান।সেখানে মিছিল করছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে র্যাব-পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল ছুড়ে মারা হয়। এর পরই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের বেধড়ক পেটায় র্যাব-পুলিশ।এদিকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে হামলার আশঙ্কায় বিপুলসংখ্যক র্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।