মিডিয়ার সমালোচনা আমার জন্য সাপোর্ট হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মহাসড়কগুলোর বেহাল দশা নিয়ে মিডিয়ার সমালোচনা ‘শাপে বর’ হয়েছে বলে মনে করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেছেন, ‘মহাসড়ক নিয়ে মিডিয়ার সমালোচনা প্রকারান্তরে আমার জন্য সাপোর্ট হয়েছে।’আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শনের একপর্যায়ে কুমিল্লার সার্কিট হাউসে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।সারা দেশেই আপনার পদত্যাগের সুর উঠছে, আপনি কি পদত্যাগ করবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সততা, দক্ষতা, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করছি। আমার এ কাজে মাননীয় প্রধানমন্ত্রী যদি খুশি না থাকেন, তবে তিনি যেকোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। উনি যা বলেন, তা-ই হবে।’ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শনকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের মহাসড়কগুলোর ৯০ শতাংশ ক্ষত সারানো হয়েছে। বর্তমানে কোথাও খানাখন্দ নেই। ইট, সুরকি ও বালি দিয়ে মহাসড়কের গর্তগুলো ভরাট করা হয়েছে। তবে এ মুহূর্তে বৃষ্টির কারণে মহাসড়কগুলোতে কার্পেটিং করা যাচ্ছে না।মন্ত্রী বলেন, আগামী কয়েক দিন আজকের মতো রোদ থাকলে মহাসড়কের বাকি ক্ষতটুকু সারানো সম্ভব হবে। আসন্ন ঈদে মহাসড়কের কোথাও গাড়ি থেমে থাকবে না। তিনি দাবি করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে এখন আর কোনো ঝুঁকি নেই। কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় যানজট নিরসনের জন্য আন্ডারপাস নির্মাণ করা হবে।মন্ত্রী আরও বলেন, চার লেন মহাসড়ক নিয়ে সংসদে অনেক কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। দ্রুত গতিতেই চার লেনের কাজ এগোচ্ছে। ২০১৩ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হয়ে যাবে। বর্তমানে চার লেনের কাঠামোগত কাজ যেমন: সেতু ও কালভার্টের কাজ চলছে। একই সঙ্গে মাটি ভরাট হচ্ছে। বড় কাজের জন্য একটু সময় লাগেই।যোগাযোগমন্ত্রী সকাল আটটার দিকে ঢাকা থেকে সড়কপথে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। তিনি বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের সামনে এসে গাড়ি থেকে নামেন। এরপর তিনি মহাসড়কের চার লেনের কাজের অগ্রগতি দেখেন। ওই কাজ পরিদর্শন শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দিতে চাইলে সাংবাদিকেরা যোগাযোগমন্ত্রীকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার অংশ পরিদর্শনের জন্য অনুরোধ করেন। পরে যোগাযোগমন্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার খানাখন্দ দেখে আসেন। এরপর তিনি কুমিল্লা সার্কিট হাউসে আসেন।