মিথ্যা অপবাদ নিয়ে পদত্যাগ করব না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান পদ্মা সেতু প্রসঙ্গে বলেছেন, ‘আমি পদত্যাগ করলে যদি বিশ্বব্যাংক সহায়তা দেয়, তাহলে আমি ১০ বার পদত্যাগ করব।’ আজ শুক্রবার ভারত সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মসিউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।মসিউর রহমান বলেন, ‘কিন্তু আমার দল এবং আমি এই মিথ্যা অপবাদ নিয়ে যাব না। এটা অন্যায় ও আইনগর্হিত কাজ। তারা ওই লোকগুলোকে বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দিক। যদি ওয়াশিংটনে তারা আইন ভঙ্গ করে থাকে, তাহলে ওয়াশিংটন সরকারকে তারা (বিশ্বব্যাংক) জানাবে।’এ সময় তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী ছিলেন।