মিথ্যা ধরবে ক্যামেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো ব্যক্তির মুখের অভিব্যক্তি পর্যবেক্ষণ করেই ক্যামেরাটি বলে দেবে, তিনি মিথ্যা বলছেন কি না। এমন সংবেদনশীল অত্যাধুনিক ক্যামেরা উদ্ভাবনের দাবি করেছে একদল ব্রিটিশ বিজ্ঞানী। কম্পিউটার-ব্যবস্থায় পরিচালিত এ ক্যামেরায় থাকবে একটি সাধারণ ভিডিও ক্যামেরা ও হাই-রেজ্যুলেশন থার্মাল ইমেজিং সেন্সর। গবেষকদের দাবি, এ ক্যামেরা নিরাপত্তা বিভাগের সহায়তায় দারুণ কাজ দেবে। গবেষক দলের প্রধান ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান উগাইল বলেন, দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে এ ক্যামেরা সত্য ও মিথ্যার পার্থক্য সঠিকভাবে নিরূপণে সক্ষম হবে। বিবিসি অনলাইন