মিথ্যা স্বপ্ন দেখে লাভ নেই
নতুন বছর দাবা নিয়ে কী ভাবছেন?নিয়াজ মোরশেদ: আমি দাবা নিয়ে তো সব সময়ই ভাবি। নতুন বছর আরও বেশি করে ভাবতে হবে। আমি এরই মধ্যে একটা পদক্ষেপও নিয়েছি। ঢাকাভিত্তিক একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেটা কেমন?নিয়াজ: ঢাকা শহরে বয়সভিত্তিক দাবা প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এ ক্ষেত্রে ফেডারেশন থেকে শুধু বোর্ড আর ঘুঁটি নেব। এর বেশি কিছু নেব না। কবে সেটা শুরু করবেন?নিয়াজ: এসএ গেমসের পরপরই। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হতে পারে। দাবা কি আগের চেয়ে পিছিয়েছে? নিয়াজ: দাবা তো পিছিয়েছেই। তবে এটা আসলে আজকে পেছায়নি। অনেক আগে থেকেই পিছিয়েছে। এখানে গ্র্যান্ডমাস্টার তৈরির কোনো পাইপলাইন নেই। গত কমিটির কাছে আমার আপত্তি ছিল এ নিয়েই। তারা তো ফেডারেশন খেলোয়াড়দের জন্যই কাজ করছে, তাই না? আমার প্রশ্ন হচ্ছে, গত দেড় বছরে আপনি কোন খেলোয়াড়টাকে তৈরি করেছেন? এখন এই ১০ বছরের গ্যাপ পূরণ করতে কমপক্ষে পাঁচ বছর লাগবে। এ জন্য কী করা দরকার বলে মনে করেন?নিয়াজ: এ জন্য তৃণমূল পর্যায়ে প্রতিভা খুঁজে বের করতে হবে। শিশু-কিশোরদের মধ্যে দাবা জনপ্রিয় করে তুলতে হবে। নতুন বছরে কি নতুন কোনো স্বপ্ন দেখেন?নিয়াজ: সত্যি বলতে কি, আমি এখন স্বপ্ন দেখি না। কারণ, মিথ্যা স্বপ্ন দেখে লাভ নেই। একজন খেলোয়াড় বানাতে কমপক্ষে পাঁচ বছর লাগবে। দাবা যেহেতু মেধা ও মননের খেলা, তাই একটা খেলোয়াড় বানাতে আপনাকে এই সময় দিতেই হবে।নিয়াজ মোরশেদ: বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার