মিনিটে ১২ টাকায় ভারতে কথা বলা যাবে: বিটিসিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৪ অক্টোবর থেকে ভারতসহ ৫৬টি দেশে ১২ টাকা মিনিটে কথা বলা যাবে। আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু বিটিসিএলের এনডব্লিও সুবিধাসম্পন্ন যেকোনো টেলিফোন থেকে ধারাবাহিকভাবে ০১২ কোড, কান্ট্রি কোড, এরিয়া কোড এবং ফোন নম্বর ডায়ালের মাধ্যমে গ্রাহকেরা ভারতসহ বিশ্বের ৫৬টি দেশের সঙ্গে কথা বলতে পারবেন। —বাসস