মিনিবাস কেড়ে নিল দুই ব্যক্তির প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় আজ শুক্রবার সকালে যাত্রীবাহী মিনিবাসের চাপায় দুজন নিহত হয়েছেন। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তাঁদের পরিচয় জানা যায়নি। পুলিশের বরাত দিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা এলাকার জসীমউদদীন রোডে পুলিশ বক্সের সামনে থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। তাঁদের একজনের বয়স আনুমানিক ৩০ বছর। পরনে কালো হলুদ চেক ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি। অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে লাল-কালো চেক শার্ট ও ছাই রঙের ফুলপ্যান্ট।উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে জসীমউদদীন রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বলাকা সার্ভিস পরিবহনের যাত্রীবাহী মিনিবাস ওই দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁরা মারা যান। মিনিবাস ও এর চালক লোকমান মিয়াকে (৩২) আটক করা হয়েছে।