মিন্দানাও দ্বীপে বাসে বোমা হামলায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে একটি বাসে বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।বাসটি দ্বীপের মাতালাম শহরের দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। ওই মুখপাত্র জানিয়েছেন, এর আগে বাস কোম্পানিটি এ অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে চাঁদা দাবি করে দেওয়া পত্র পেয়েছিল। মিন্দানাও দ্বীপের সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাস কোম্পানিরগুলোর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা চালাচ্ছে। অতীতে এ অঞ্চলে যানবাহন ও বাস টার্মিনালে হামলার জন্য সরকার এদেরই দায়ী করে।—বিবিসি