মিয়ানমারে আজ বেসরকারি পত্রিকার যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে ৫০ বছর পর আজ সোমবার বেসরকারি উদ্যোগে প্রকাশিত দৈনিক পত্রিকা যাত্রা শুরু করবে। প্রাথমিকভাবে ১৬টি বেসরকারি মালিকানাধীন পত্রিকা প্রকাশের জন্য সরকারের অনুমতি পেয়েছে। এর মধ্যে চারটি আজ থেকে বিক্রি শুরু হবে। বিবিসির অনলাইন খবরে এ কথা জানানো হয়।গত ডিসেম্বরে মিয়ানমার সরকার ঘোষণা দেয়, চলতি বছরের ১ এপ্রিল থেকে বেসরকারিভাবে পত্রিকা প্রকাশ শুরু হবে। এরই অংশ হিসেবে আজ চারটি পত্রিকা যাত্রা শুরু করবে। এর মধ্য দিয়ে দেশটিতে সরকারি পত্রিকার একচেটিয়া ব্যবসা শেষ হতে যাচ্ছে।১৯৬৪ সালে মিয়ানমারে সামরিক শাসনের অভ্যুত্থানের পর দেশটিতে সব ধরনের বেসরকারি পত্রিকা নিষিদ্ধ করা হয়।সেই থেকে এখনো পর্যন্ত মিয়ানমারের সাংবাদিকদের নানা ধরনের নিষেধাজ্ঞার মধ্যে কাজ করতে হচ্ছে। নিষেধাজ্ঞার অংশ হিসেবে সরকারি নিয়ন্ত্রণের অধীনে প্রতিবেদন তৈরি করতে হয়। অনেক সাংবাদিককে নিপীড়ন-নির্যাতন এমনকি কারাভোগও করতে হয়েছে। তবে গত বছরের আগস্ট মাসে থেইন সেইন সরকার জানায়, এখন থেকে আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অধীনে কাজ করার বাধ্যবাধকতা থাকবে না।অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিও (এনএলডি) এ মাসের শেষে তাদের দলীয় পত্রিকা প্রকাশ শুরু করবে।