মিয়ানমারে শতাধিক রোহিঙ্গা নিয়ে নৌকাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিম উপকূলে গতকাল সোমবার রাতে শতাধিক রোহিঙ্গা মুসলমান যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে অনেকে নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার দেশটিতে কর্মরত জাতিসংঘের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।মিয়ানমারে জাতিসংঘের মানবিক কার্যক্রমের সমন্বয় দপ্তরের প্রধান বারবারা মানজি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ধেয়ে আসা ঘূর্ণিঝড় সামনে রেখে ওই রোহিঙ্গা মুসলমানদের সরিয়ে নেওয়া হচ্ছিল। রাখাইন রাজ্যের পাউকতাও উপকূলে শৈলটিলায় ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।