মিয়ানমারে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, অং সান সু চিসহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তি না দিয়ে মিয়ানমারে আসন্ন নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না। জাতিসংঘ মহাসচিব গতকাল সোমবার মিয়ানমারের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ নামে পরিচিত মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি মিয়ানমারের মন্ত্রীদের আগামী সাত নভেম্বর সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।মিয়ানমারে ১৯৯০ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে সু চির দল জয়লাভ করলেও দেশটির সামরিক জান্তা সু চিকে ক্ষমতা গ্রহণ করতে দেয়নি।সামরিক জান্তা সম্প্রতি ‘রোডম্যাপ টু ডেমোক্রেসি’ ঘোষণা করে আগামী সাত নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে বিশ্লেষকেরা মনে করেন, এই নির্বাচন সামরিক জান্তার ক্ষমতা টিকিয়ে রাখার আরেকটি কৌশল ছাড়া আর কিছুই নয়। কারণ, দেশটির অবিসংবাদিত নেতা অং সান সু চিসহ অনেক রাজনীতিক এখনো রাজবন্দী হিসেবে দিন কাটাচ্ছেন। বিবিসি অনলাইন।