মিয়ানমারের আরও ১৬ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদ পার হয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের অভিযোগে আজ মঙ্গলবার ভোরে মিয়ানমারের আরও ১৬ জন নাগরিককে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।টেকনাফে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোরে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট-সংলগ্ন বরফকল এলাকায় একটি নৌকায় করে অনুপ্রবেশের সময় ১৪ জনকে এবং জালিয়াপাড়া এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নয়জন নারী, চারজন পুরুষ ও তিনটি শিশু। তারা মিয়ানমারের মংডু শহরের উকিলপাড়া, মংনিপাড়া ও ফাতংজার বাসিন্দা। আজ তাদের মিয়ানমারের ফেরত পাঠানো হবে।মো. জাহিদ হাসান দাবি করেন, সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। গত ৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত এক হাজার ১৬১ জন রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে তিনি জানান।