মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের বাণিজ্য, অর্থনীতি ও ব্যক্তির ওপরে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বিবিসি বলছে, মিয়ানমারের সাম্প্রতিক সংস্কারের পরিপ্রেক্ষিতে ইইউ এ সিদ্ধান্ত নিল।তবে ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীদের এক সভায় বলা হয়েছে, শান্তি বজায় রাখার স্বার্থে মিয়ানমারের ওপরে অস্ত্র নিষেধাজ্ঞা জারি থাকবে। ইইউয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লুক্সেমবার্গে পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশটিতে যেসব সংস্কার হয়েছে এবং আরও প্রত্যাশিত সংস্কার জারি রাখার স্বার্থে ইইউয়ের মন্ত্রিপরিষদ দেশটির ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা ছাড়া বাকি সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’