মিয়ানমারের সাধারণ নির্বাচন ৭ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে মিয়ানমারের সাধারণ নির্বাচন। দুই দশক পর মিয়ানমারের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির সামরিক জান্তা সরকার।এর আগে ১৯৯০ সালে মিয়ানমারের শেষ নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়লাভ করেছিল। কিন্তু সামরিক বাহিনী সু চিকে ক্ষমতা গ্রহণ করতে দেয়নি এবং তাঁর দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।অনেক সমালোচকই বলছে, এ নির্বাচনটা শুধু লোক দেখানো একটা ব্যাপার। কারণ, নির্বাচনী আইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা সামরিক সরকারের পক্ষে যায়। নতুন সংবিধান অনুযায়ী পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে এবং নির্বাচনের জন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল নিবন্ধন করা হয়েছে, যারা সামরিক বাহিনীরই প্রতিনিধিত্ব করে। গত ২০ বছর ধরে গৃহবন্দী হয়ে থাকা অং সান সু চিসহ অনেক গণতন্ত্রপন্থী কর্মীর ওপর নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন একটি রাজনৈতিক দল তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন।—বিবিসি অনলাইন