মিরপুর থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা, আবদুল আজিজ ও মো. বকর নামের দুই উপপরিদর্শকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার মিরপুরের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন।মামলার অভিযোগে বলা হয়, মঞ্জুরুল ইসলাম তাঁর বাড়ির জন্য পুলিশের কাছে নিরাপত্তা চাইলে ওই তিন পুলিশ সদস্য তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। মঞ্জুরুল ইতিমধ্যে তাঁদের আড়াই লাখ টাকাও দেন। কিন্তু গতকাল সোমবার রাতে ওই তিন পুলিশ সদস্য তাঁর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন এবং তাঁকে হুমকি দিয়ে আরও টাকা দাবি করেন। এই প্রেক্ষাপটে তিনি মামলাটি দায়ের করেন।মুখ্য মহানগর হাকিম এমদাদুল হক সিআইডির অতিরিক্ত পরিদর্শককে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।